কোচবিহার, ২৬ ফেব্রুয়ারিঃ লরির ধাক্কায় মৃত্যু হল বাইকারোহী দুজনের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নিশিগঞ্জের বাগমারা এলাকায়। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দেহ দুটি। ভেঙে চুরমার হয়ে যায় তাদের মোটরবাইকটি।
পুলিশের প্রাথমিক অনুমান মৃতদের মধ্যে একজনের নাম গৌর সাহা। তিনি কোচবিহারের সুপরিচিত একজন ফটোগ্রাফার। অপরজন তার সঙ্গী ছিলেন। জানা গেছে কোচবিহার থেকে মাথাভাঙ্গার দিকে একই বাইকে চেপে তারা যাচ্ছিলেন।
উল্টো দিক থেকে আশা লরির ধাক্কায় দুজনেই মোটরবাইক থেকে ছিটকে পড়েন। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।





