আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে শিলিগুড়িতে কড়া নাকা চেকিং, পিস্তল-কার্তুজসহ যুবক গ্রেফতার

Published on: February 26, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তারই অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নিয়মিত নাকা চেকিং। সেই তল্লাশিতেই ফের উদ্ধার হল অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা সামনে আসায় প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্কিট হাউস মোর এলাকায় চেকিং চলাকালীন একটি টোটোকে থামানো হয়। টোটোয় থাকা এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। পরে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি তৈরি পিস্তল ও একটি তাজা কার্তুজ।

ধৃতের নাম রোহিত দাস। বাড়ি সমরনগর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগ্নেয়াস্ত্রটি অন্য কারও কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তিনি মাল্লাগুড়ি-র দিকে যাচ্ছিলেন। যদিও এ বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনার পরই তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল এবং এর সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

নির্বাচনের আগে শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, অবৈধ অস্ত্রের রমরমা রুখতেই এই কড়া পদক্ষেপ, যাতে ভোটের সময় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment