মাথাভাঙা, ২৬ ফেব্রুয়ারিঃ এসআইআরের নাম করে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে প্রতিবাদ মিছিল হলো মাথাভাঙ্গাতে।এদিন এই মিছিলটি অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা এক বি ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।মিছিলটি মাথাভাঙ্গা শহর সংলগ্ন ফকিরেরকুঠি মাঠ থেকে শুরু হয়ে পচাগর এলাকা পরিক্রমা করে আবার মাঠে এসে শেষ হয়।
এদিনের এই মিছিল বিষয়ে মাথাভাঙ্গা এক বি ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিক্রম দত্ত বলেন নির্বাচন কমিশন এস আই আরের নাম করে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে তার প্রতিবাদে এবং কোনো সাধারণ মানুষের নাম যেন বাদ না যায় সেই দাবিতে এদিনের এই মিছিল হলো।





