আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদায় মাধ্যমিক পড়ুয়াকে খু*নে*র অভিযোগ, রাজ্য সড়ক অবরোধে দে*হ রাস্তায় রেখে বিক্ষোভ পরিবারের

Published on: February 26, 2026
---Advertisement---

মালদা, ২৬ ফেব্রুয়ারিঃ মালদহের ধরমপুর এলাকায় মাধ্যমিকের এক ছাত্রকে খুনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। পরিবারের দাবি, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে ওই পড়ুয়াকে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মৃতদেহ রাস্তার উপর রেখে মালদা–মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অবরোধকারীরা রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে মালদা–মানিকচক রুটে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুই দিকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু দুষ্কৃতীর সঙ্গে বিবাদ চলছিল ওই ছাত্রের। তার জেরেই এই মর্মান্তিক ঘটনা। যদিও পুলিশ সূত্রে এখনও পর্যন্ত খুনের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর চেষ্টা করলে বিক্ষোভকারীরা বাধা দেন। তাঁদের একটাই দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা দিতে হবে।

স্থানীয়দের বক্তব্য, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগেও অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ আংশিকভাবে উঠলেও এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো বিষয়টি ঘিরে জেলা জুড়ে নেমেছে শোকের ছায়া।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment