কোচবিহার, ২৬ ফেব্রুয়ারি : বিজেপির হুমকিতে আতঙ্কিত তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে গেল তৃণমূল কংগ্রেসের কোচবিহার ২ ব্লক নেতৃত্ব। মঙ্গলবার বিধায়ক সুকুমার রায়ের বুথের যে পরিবারগুলি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিল এরপরেই বিজেপি দুষ্কৃতীদের নিয়ে পরিবারগুলোকে ভয় দেখায় বলে অভিযোগ ওঠে।
সেই সঙ্গে ওই তৃণমূল বুথের বুথ সভাপতি অবিনাশ দাস এবং পঞ্চায়েত সদস্য বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করার জন্য হুমকি এবং চাপ দিতে থাকে বলে অভিযোগ।
তৃণমূল কংগ্রেসের কোচবিহার ২ ব্লক সভাপতি শুভঙ্কর দে বলেন, স্থানীয় তৃণমূল নেতৃত্বরা আতঙ্কগ্রস্থ সেই পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে।





