আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে অনিয়ম,কড়া পদক্ষেপের দাবি শংকর ঘোষের

Published on: February 25, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারি: শহরে খাদ্য সুরক্ষা দপ্তরের ধারাবাহিক অভিযানের জেরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। এদিন বিষয়টি নিয়ে সরাসরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। গত কয়েক সপ্তাহ ধরে শিলিগুড়ি জুড়ে বিভিন্ন খাবারের দোকান ও রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর।

সূত্রের খবর, একাধিক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুত রাখা-সহ নানা অসঙ্গতি ধরা পড়েছে। তবে এত অনিয়ম সামনে এলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কেন কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়েই প্রশ্ন তোলেন বিধায়ক।

এই প্রেক্ষিতে তিনি শিলিগুড়ি খাদ্য সুরক্ষা দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তাঁর বক্তব্য, “অভিযানে যদি অনিয়ম প্রমাণিত হয়, তাহলে শুধুমাত্র সতর্কবার্তা দিয়ে ছেড়ে দিলে চলবে না। প্রয়োজনে লাইসেন্স বাতিল, জরিমানা বা আইনি পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনও আপস করা যায় না।”

দপ্তরের তরফে জানানো হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই নোটিস জারি করা হয়েছে। আইন অনুযায়ী প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসনের দাবি, নিয়ম মেনে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওই ঘটনাকে ঘিরে শহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সাধারণ মানুষের একাংশও মনে করছেন, খাদ্য সুরক্ষা নিয়ে আরও কঠোর মনোভাব নেওয়া জরুরি। আগামী দিনে দপ্তর কী পদক্ষেপ করে, সেদিকেই নজর থাকছে শহরবাসীর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment