আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডেথ গ্র্যাচুইটির নিয়মে বড় পরিবর্তন,এবার বিবাহিত কন্যাও পাবেন গ্র্যাচুইটি!রাজ্যের সিদ্ধান্তে স্বস্তি সরকারি কর্মচারী পরিবারে

Published on: February 24, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারিঃ সরকারি কর্মচারীদের মৃত্যুজনিত আর্থিক সুবিধা বা ‘ডেথ গ্র্যাচুইটি’ সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধন আনল রাজ্য সরকার। এতদিন সরকারি বিধিতে ‘পরিবার’-এর সংজ্ঞায় বিবাহিত কন্যাসন্তানদের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে বহু ক্ষেত্রে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার নিয়ে আইনি জটিলতা তৈরি হত। সোমবার অর্থ দপ্তরের পেনশন শাখা একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, এই সংজ্ঞা সম্প্রসারণ করে বিবাহিত কন্যাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৩০৯ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে রাজ্যপাল ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (ডেথ-কাম-রিটায়ারমেন্ট বেনিফিট) রুলস, ১৯৭১’-এর ৭ নম্বর নিয়মের সংশ্লিষ্ট উপধারায় পরিবর্তন এনেছেন। এই সংশোধনের ফলে ‘পরিবার’ শব্দটির ব্যাখ্যা আরও যুগোপযোগী ও বিস্তৃত হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ‘পরিবার’-এর অন্তর্ভুক্ত হবেন মৃত পুরুষ কর্মীর স্ত্রী, মহিলা কর্মীর স্বামী, সৎ পুত্র-সহ পুত্রসন্তান, অবিবাহিতা, বিধবা ও বিবাহবিচ্ছিন্না কন্যা (সৎ কন্যা-সহ), ১৮ বছরের কম বয়সি ভাই, অবিবাহিতা বা বিধবা বোন, প্রয়াত কর্মীর বাবা ও মা এবং বিবাহিত কন্যাসন্তান। ফলে এখন থেকে বিবাহিত মেয়েরাও ডেথ গ্র্যাচুইটির দাবিদার হিসেবে স্বীকৃতি পাবেন।

বিজ্ঞপ্তির একটি বিশেষ দ্রষ্টব্য অংশে জানানো হয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যদি কোনও সরকারি কর্মচারীর মৃত্যু হয়ে থাকে এবং তাঁর বিবাহিত বা বিবাহবিচ্ছিন্ন কন্যার গ্র্যাচুইটি সংক্রান্ত আবেদন অমীমাংসিত অবস্থায় পড়ে থাকে, তবে সংশ্লিষ্ট দপ্তর সেই মামলাগুলি নতুন করে বিবেচনা করে নিষ্পত্তি করতে পারবে।

নবান্ন সূত্রে খবর, নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর করার জন্য সমস্ত প্রশাসনিক দপ্তরকে জানানো হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এতে বহু পরিবার আইনি জটিলতা থেকে মুক্তি পাবে এবং প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার পথ সুগম হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

রান্নার গ্যাস পেতে চরম ভোগান্তি কোচবিহারে, গ্রাহকদের লম্বা লাইন সিলিন্ডার পেতে

সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদের ডাকা ধর্মঘটের সমর্থনে কোচবিহার শহরে মিছিল, কর্মসূচি, সাড়া কেমন?

মাথাভাঙায় বিশাল বাইক র‍্যালি তৃণমূল যুব কংগ্রেসের,রান্নার গ্যাস নিয়ে জনতার ভোগান্তির প্রতিবাদ

Leave a Comment