আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সেবক রোডে যুবকের মৃত্যু ঘিরে থানায় বিক্ষোভ,পুলিশের বিরুদ্ধে তোপ বিধায়ক শংকর ঘোষের

Published on: February 23, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির সেবক রোডে ২৩ বছরের যুবক শংকর চেত্রীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল শহর। ঘটনার পাঁচ দিন পরেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি এই অভিযোগ তুলে সোমবার পানিট্যাংকি থানার আউটপোস্টে বিক্ষোভ দেখান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

জানা গিয়েছে, গত সপ্তাহে গভীর রাতে সেবক রোডে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান শংকর চেত্রী। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে যায় বলে অভিযোগ। মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, চার দিন কেটে গেলেও পুলিশের তরফে দৃশ্যমান কোনও কড়া পদক্ষেপ চোখে পড়েনি। সেই ক্ষোভ থেকেই থানার সামনে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়।

বিক্ষোভে উপস্থিত হয়ে বিধায়ক শংকর ঘোষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “শিলিগুড়ি শহর ক্রমশ অপরাধের কালো জগতে পরিণত হচ্ছে। রাত নামলেই সেবক রোড, এনজেপি এলাকা ও ইস্টার্ন বাইপাসে বেপরোয়া গাড়ি চলাচল ও অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে।” তাঁর অভিযোগ, প্রশাসনের শিথিলতার কারণেই এমন ঘটনা ঘটছে।

তবে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, অভিযুক্ত গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। যদিও এ বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে।

বিক্ষোভস্থল থেকে বিধায়ক আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে অবৈধ পাব ও পানশালা বন্ধ না করলে আমি নিজেই গিয়ে সেগুলি সিল করে দেব।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোরের সম্ভাবনা তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা অব্যাহত।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment