দিনহাটা, ২৩ ফেব্রুয়ারিঃ অবশেষে স্বপ্নপূরণ হল কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। দীর্ঘদিনের দাবির পর অবশেষে কেদারের ঘাটে নতুন আর.এস.জে সেতুর উদ্বোধন করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আজ আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় এই সেতুটি নির্মিত হয়েছে।
এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নতি ঘটাতে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কেন্দ্রীয় বিজেপি সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি।
বিভিন্ন উন্নয়নমূলক কাজে কেন্দ্রের অনিহার কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় মানুষের এই দাবি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, কিন্তু রাজ্যের উদ্যোগেই তা পূরণ করা সম্ভব হয়েছে।





