আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভাষা নিয়ে আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার মুখ্যমন্ত্রীর

Published on: February 21, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২১ ফেব্রুয়ারিঃ ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা এবং বাংলার মনীষীদের অপমানের অভিযোগে রাজ্য রাজনীতি যখন সরগরম, সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভাষার মর্যাদা রক্ষায় তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, যে কোনও ভাষার উপর আক্রমণ হলে তা প্রতিহত করতে সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। তাঁর কথায়, সকল ভাষাই সমানভাবে সম্মাননীয়। তিনি উল্লেখ করেন, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দের বাংলা যেমন গর্বের, তেমনই অন্যান্য ভাষাকেও সমান মর্যাদা দেওয়া হয়েছে। তাঁর সরকারের আমলে হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি ও তেলুগু ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান। বিভিন্ন ভাষা অকাদেমি গঠন এবং মাতৃভাষায় শিক্ষার সুযোগ নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই অঙ্গীকারকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় তাঁর অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় দিন। অবিভক্ত পাকিস্তানে বাংলা ভাষাকে সরকারি মর্যাদা দেওয়ার দাবিতে ছাত্রদের আন্দোলনে গুলিবর্ষণে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে। তাঁদের আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা স্বীকৃতি পায়। পরবর্তীকালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। সারা বিশ্বের বাঙালিরা আজও গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment