আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মিল্কি খাসকোলে ঘর থেকে র*ক্তা*ক্ত দেহ উদ্ধার,মহিলার রহস্যমৃ*ত্যু*তে চাঞ্চল্য

Published on: February 20, 2026
---Advertisement---

মালদা, ২০ ফেব্রুয়ারিঃ মালদার ইংলিশ বাজার ব্লকের মিল্কি খাসকোল এলাকায় ঘর থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম দয়া চৌধুরী (৪৬)। তিনি বাড়িতে একাই থাকতেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, প্রায় দু’বছর আগে দয়ার স্বামী সুবোধ চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। দুই মেয়ে বিবাহিত এবং একমাত্র ছেলে শংকর চৌধুরী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। ফলে দীর্ঘদিন ধরেই তিনি বাড়িতে একাই বসবাস করছিলেন। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। মঙ্গলবার রাতেও তিনি মেয়েদের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

কিন্তু বুধবার সকালে দীর্ঘ সময় ধরে তাঁর কোনও সাড়া না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডাকাডাকি করেও কোনও উত্তর না মেলায় স্থানীয়রা বাড়ির দরজা খুলে দেখেন, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দয়া চৌধুরী। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলে পৌঁছায় মিলকি ফাঁড়ি পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি খুন বলেই মনে করা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ পুলিশ আধিকারিকরা।

স্থানীয়দের দাবি, দয়া চৌধুরীর কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কারবারের অভিযোগ রয়েছে। সেই সূত্র ধরেই অনেকের অনুমান, মাদকাসক্ত বা মাদক কারবারে যুক্ত কেউ একা পেয়ে তাঁর কাছ থেকে টাকা দাবি করে থাকতে পারে। টাকা না পেয়ে খুন করা হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন বাসিন্দা। যদিও এই দাবি এখনও প্রমাণিত নয়।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ চলছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে তদন্তকারীরা।

এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। একা বসবাসকারী প্রবীণ বা মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করা হবে। রহস্যমৃত্যুর প্রকৃত কারণ সামনে আসতে এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment