কোচবিহার, ১৮ ফেব্রুয়ারি : অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহার শহরের রাজমাতা দিঘি এলাকায়।এলাকাবাসীদের একাংশের কথা অনুযায়ী জানা যায়, ওই ব্যক্তির দেহটিকে সকালবেলায় ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
তৎক্ষণাৎ তারা খবর দেয় পুলিশকে।পুলিশ এসে দেখে ব্যক্তিটির দেহ দিঘির ঘাট সংলগ্ন এলাকায় ভেসে চলে এসেছে।পুলিশ দেহ উদ্ধার করে। বাসিন্দাদের অনুমান, রাজমাতা দিঘির গভীরতা অনেকটাই বেশি।
সেই কারণেই এই দীঘিতে ঘটনা হয়েছে।বারংবার হয়ে থাকে।ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।





