আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জাতীয় সড়কে ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাই

Published on: February 13, 2026
---Advertisement---

ফাঁসিদেওয়া, ১৩ ফেব্রুয়ারিঃ জাতীয় সড়কে এক ধান ব্যবসায়ীকে মারধর করে নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ফাঁসিদেওয়া এলাকার ২৭ নম্বর জাতীয় সড়কের কান্তিভিটা সংলগ্ন বুড়িবালাসন সেতুর কাছে। আহত ব্যবসায়ীর নাম মহম্মদ রোজাব আলি। তিনি ঝমকলালজোতের গোয়ালজোত এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় ধান ব্যবসায়ী রোজাব আলি একটি স্কুল ব্যাগে ২ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে খড়িবাড়ি এলাকার এক ব্যবসায়ী উত্তম সিংহকে টাকা দিতে যাচ্ছিলেন। সেই সময় লিচুবাগান সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুষ্কৃতী তার পথ আটকে দেয়। অভিযোগ, প্রথমে ব্যবসায়ীর মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে জঙ্গলে ছুড়ে ফেলে দেওয়া হয়। এরপর হেলমেট দিয়ে তার মাথায় আঘাত করা হয়।

ব্যবসায়ী গুরুতরভাবে আহত হলে দুষ্কৃতীরা তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তারা ঘোষপুকুর-এর দিকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানা ও ঘোষপুকুর থানা-র পুলিশ। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে।

এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় একটি ছিনতাইয়ের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment