জলপাইগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ প্রশাসনিক নিয়ম অমান্য করে বানারহাট ব্লকের ডায়না নদী থেকে বেআইনিভাবে পাথর পাচার করার অভিযোগ উঠেছে। একটি পাথর বোঝাই ট্রাক্টর আটক করেছে বানারহাট থানার পুলিশ।
জানা যায় ট্রাক্টরটি ডায়না নদী থেকে পাথর তোলার পর তা নিয়ে যাওয়ার সময় পুলিশ ট্রাকটিকে আটক করে। চালক বৈধ-নথি চ দেখাতে পারেননি এরপরই ট্রাক্টরটি আটক করা হয়। ইতিমধ্যেই ঘটনার ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।
এ প্রসঙ্গে বানারহাট থানার আইসি পার্থ সারথি মণ্ডল জানান নিয়ম না মেনে যারা বেআইনিভাবে বালি ও পাথর।পাচার করবেন তাঁদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।





