মাথাভাঙা, ১১ফেব্রুয়ারিঃ লোকালয়ে উদ্ধার বিশাল আকৃতির অজগর সাপ। এদিকে লোকালয়ে অজগর সাপ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।এদিন অজগর উদ্ধারের ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাইশগুড়ি এলাকায়।
জানা গেছে এক গৃহবধূ বাড়ির পাশে গরু বাঁধার জন্য গিয়েছিলেন। আর তখনই তার নজরে আসে অজগর সাপটি।এরপর লোকালয়ে অজগর সাপ দেখতে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতার ভিড় জমে যায়। পাশাপাশি খবর দেওয়া হয় বনদপ্তরে।
তবে এলাকাবাসীরাই পরবর্তীতে অজগর সাপটি উদ্ধার করে এবং বনদপ্তরের হাতে তুলে দেয়। এদিকে এলাকায় বিশাল আকৃতির অজগর দেখা মেলায় এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত ছিলেন বলেও জানান।





