কোচবিহার, ৩০ জানুয়ারি : বেতন বৃদ্ধির দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চের ডাকা অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে।বিগত বেশ কয়েকদিন ধরে কোচবিহার পরিবহন ভবনের সামনে ওই আন্দোলন শুরু করেছেন মঞ্চের সদস্যরা।
তাদের দাবি ,হাজার ছেষট্টি নাম্বার মেমোর ভিত্তিতে সকলের বেতন বৃদ্ধি করতে হবে।অভিযোগ, ২০১৯ সালের পর তাদের আর বেতন বৃদ্ধি হয়নি। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সমস্যা হচ্ছে কর্মীদের।
আন্দোলনকারীরা হুমকি দেন, তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। আন্দোলনের জেরে যাত্রী পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।





