আলিপুরদুয়ার, ২৪ জানুয়ারিঃ জেলার প্রবীন নাগরিক যারা ঘরেআলিপুরদুয়ার জেলার প্রবীন নাগরিক যারা ঘরে একা থাকে বা তাদের কেউ নেই এমন নাগরিকদের পাশে দাড়ালো আলিপুরদুয়ার জেলা পুলিশ। এদের জন্য আজ থেকে আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে প্রণাম বলে এক কর্মসূচি নেওয়া হল এই কর্মসূচি আজ শুভ সূচনা হয়। এই কর্মসূচি অন্তগত প্রবীণ নাগরিকদের একটা করে কার্ড দেওয়া হয়েছে সেখানে পুলিশের কণ্ট্রোল রুমের নম্বর ও নোডাল অফিসার নম্বর দেওয়া আছে।
এবং এদের জন্য একজন নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে যারা মাঝেমধ্যে প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেবে। এমনকি প্রবীণ নাগরিকরা যদি কোনো সমস্যায় পড়ে যদি তারা অসুস্থ হয় তাহলে ফোন করলেই কর্তব্যরত নোডাল অফিসার পৌছে গিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। আজকে এমন পঞ্চাশ জন প্রবীণ নাগরিককে চিহ্নিত করে তাদের কার্ড দেওয়া হয়েছে আগামীতে জেলা জুড়ে এই কর্মসূচি নেওয়া হবে বলে জানান আলিপুরদুয়ার পুলিশ সুপার খাণ্ডবাহালে উমেশ গণপত।





