ঘোকসাডাঙ্গা, ২৪ জানুয়ারিঃ বন্ধুর গাড়ি নিয়ে পাঁচ বন্ধু মিলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে ঘটনাস্থলেই মৃত্যু হলো ২ জনের। অপর তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার করা হয়েছে কোচবিহার এমজেএম মেডিকেল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ি সংলগ্ন কোচবিহার ফালাকাটা ৩১ নং জাতীয় সড়ক এলাকায়।
জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের কুশিয়ার বাড়ী গ্রামের বাসিন্দা প্রশান্ত অধিকারী কর্মসূত্রে ভুটানে ঠিকাদারের কাজ করেন।সরস্বতী পুজো উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বাড়ী ফিরে এবং পাড়ার আরো ৪ যুবককে নিয়ে সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিল সে।গাড়িটি কুশিয়ার বাড়ী বাজার সংলগ্ন এলাকায় এলে একটি লাইন হোটেলের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা মারে।
সেই গাড়িটি ধাক্কা খেয়ে দুমড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তন্ময় সরকার (২৩), এবং রাকেশ অধিকারী (৩০) নামে দুই যুবকের। গাড়িতে থাকা অপর তিন জন চালক প্রশান্ত অধিকারী, দীপক সরকার, সুদীপ সরকার গুরুতর জখম হয়।
জখম তিন জনকে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসার পর কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়।খবর পেয়ে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। দুমড়ে যাওয়া গাড়ী থেকে মৃত দেহ উদ্ধার করা হয়। ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে।





