আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিধায়কদের সাংবিধানিক অধিকার ও উন্নয়ন তহবিল সরলীকরণের দাবিতে শিলিগুড়িতে ২৪ ঘণ্টার অবস্থান

Published on: January 22, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ বিধায়কদের সাংবিধানিক অধিকার রক্ষা ও বিধায়ক উন্নয়ন তহবিল (এমএলএডিএফ) ব্যবস্থার সরলীকরণের দাবিতে শিলিগুড়িতে ২৪ ঘণ্টার অবস্থানে বসলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায় এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

শঙ্কর ঘোষের অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধীদলীয় বিধায়কদের ন্যায্য সাংবিধানিক অধিকার খর্ব করছে। বিশেষ করে উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ বিধায়ক উন্নয়ন তহবিল ব্যবহারের ক্ষেত্রে অযথা জটিলতা তৈরি করা হয়েছে। তাঁর দাবি, এই জটিলতার কারণে সাধারণ মানুষের জন্য জরুরি বহু উন্নয়ন কাজ থমকে রয়েছে।

অবস্থান কর্মসূচিতে শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে বহু সাধারণ মানুষ, দলীয় কর্মী ও সমর্থকেরা যোগ দেন। তাঁদের বক্তব্য, রাজনৈতিক মতভেদ থাকলেও সকল বিধায়কের জন্য সমান অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে তাঁরা বিধায়ক উন্নয়ন তহবিল ব্যবহারের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ করার দাবি জানান।

অবস্থানে বসে শঙ্কর ঘোষ স্পষ্ট করে জানান, এই দাবিগুলি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচির পথে হাঁটবে বিরোধী শিবির। অবস্থান কর্মসূচি ঘিরে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment