জলপাইগুড়ি, ২২ জানুয়ারি : রাত পোহালেই বাণী বন্দনায় মাতবে গোটা রাজ্য।উত্তরবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে জোর প্রস্তুতি।প্রতিমা আনা, আলপনা দেওয়া, পুজোর ফুল জোগাড় করা সবকিছু চলছে, জোর কদমে।
শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাড়িতে আরাধনা হবে মা সরস্বতীর। অঞ্জলি থেকে হাতে খড়ি পুজো ঘিরে উৎসাহ সেসব রীতি নিয়ে।ধূপগুড়ি শহরেও সেই এক ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। প্রতিমা বিক্রেতা ও ক্রেতাদের ব্যস্ততায় জমজমাট ধুপগুড়ির বাজার এলাকা। ধূপগুড়ি শহরে মা সরস্বতীর প্রতিমা কিনতে ভিড় জমাচ্ছেন ধুপগুড়ি লাগোয়া বানারহাট দূরামারি ও খট্টিমারি এলাকার মানুষজন।
সকালবেলায় তুলনামূলকভাবে ক্রেতাদের উপস্থিতি কম দেখা যাচ্ছে তবে সন্ধ্যা নামলেই ভিড় বাড়বে বলে জানাচ্ছেন প্রতিমা বিক্রেতারা। বিক্রেতাদের দাবি সন্ধ্যার মধ্যেই অধিকাংশ প্রতিমা বিক্রি হয়ে যাবে। সরস্বতী পুজোকে ঘিরে ধুপগুড়ি শহরের বাজারে ইতিমধ্যেই উৎসবের আমেজ চোখে পড়ছে।
শুধু জলপাইগুড়ি জেলা নয়, পুজোর বাজার জমেছে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া থেকে কলকাতা সর্বত্র।





