আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মেদিনীপুরে অনুষ্ঠান চলাকালীন হেনস্তা সারেগামাপা খ্যাত স্নিগ্ধজিৎ ভৌমিক,মঞ্চ থেকে প্রকাশ্যে ক্ষোভ

Published on: January 22, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২২ জানুয়ারিঃ শীতের মরশুমে রাজ্যজুড়ে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিড়ের মধ্যেই ফের শিল্পী হেনস্তার অভিযোগ। এবার অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হলেন সারেগামাপা খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। অভিযোগ, মঞ্চে গান গাওয়ার সময় হাত মেলাতে গিয়ে দর্শকাসনে থাকা এক যুবক তাঁকে ধাক্কা দেয়। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত সৃষ্টিশ্রী মেলায়।

বুধবার নির্ধারিত সময়েই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গান চলাকালীন অনেকেই স্নিগ্ধজিতের সঙ্গে ছবি তুলতে ও হাত মেলাতে আগ্রহ দেখান। মঞ্চ থেকেই শিল্পী সাধ্যমতো দর্শকদের অনুরোধ রক্ষা করার চেষ্টা করছিলেন। সেই সময়ই অভিযোগ, দর্শকাসন থেকে উঠে আসা এক যুবক হাত মেলাতে গিয়ে হঠাৎ করে স্নিগ্ধজিতকে ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঞ্চ থেকেই প্রতিবাদ জানান স্নিগ্ধজিৎ ভৌমিক। প্রকাশ্যে অভিযুক্ত যুবককে ক্ষমা চাইতে বলেন তিনি। শিল্পীর কথায়, “আমি আপনার থেকে জুনিয়র, কিছু বলার থাকলে আপনি আমাকে বলতে পারতেন। এইভাবে আচরণ করা ঠিক নয়।” শিল্পীর এই মন্তব্যে দর্শকাসনেও নীরবতা নেমে আসে। তড়িঘড়ি মঞ্চে উঠে আয়োজকরা পরিস্থিতি সামাল দেন এবং কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান স্বাভাবিক ছন্দে ফেরে।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। মেদিনীপুরের একাধিক বিজেপি নেতা ভিডিওটি পোস্ট করে শাসকদলকে নিশানা করেছেন এবং মেলার নিরাপত্তা ও আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই অনুষ্ঠান চলাকালীন হেনস্তার শিকার হয়েছিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। তিনি পুলিশে অভিযোগও দায়ের করেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শিল্পী হেনস্তার অভিযোগে নতুন করে উদ্বেগ বাড়ল সাংস্কৃতিক মহলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment