কোচবিহার, ২১ জানুয়ারি : মহেন্দ্র সিং ধোনির নাম আমরা সবাই জানি।কিন্ত তার কোচ কেশব ভট্টাচার্যের নাম কি সবাই সেভাবে জানি! হ্যাঁ জেনে নিন মহেন্দ্র সিং ধোনি কে গড়ে তোলার পেছনে যাদের অবদান অস্বীকার করা যাবেনা তাদের একজন কেশব ভট্টাচার্য। তিনিই করলেন কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠের ক্রিকেটের পিচের উদ্বোধন।
বুধবার কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠের ওই ক্রিকেট পিচ সহ ফেনসিংয়ের শুভ উদ্বোধন হয়।উদ্বোধন করেন মহেন্দ্র সিং ধোনির কোচ। স্কুলের ছাত্রদের মাঠ মুখি করে তুলতে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয়ে ওই কাজ করা হয়েছে।
আগামী দিনে স্কুলের ক্রিকেট টিম আরও মজবুত করে তোলা ও উদ্যোক্তাদের পাখির চোখ।অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অভিষেক সিংহ রায় ,প্রধান শিক্ষক সৌমেন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।





