কোচবিহার, ২১ জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচী চলাকালীন হামলা চালানর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।আজ কোচবিহারের পুটিমারি ফুলেশ্বরি এলাকায় ওই ঘটনা হয়।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দলের উন্নয়নের পাঁচালী কর্মসূচী চলাকালীন বিজেপি মণ্ডল সভাপতির বাড়ি থেকে অতর্কিত ভাবে হামলা চালান হয়। স্থানীয় উপ প্রধান জখম হন। তাকে কোচবিহার মেডিক্যালে ভর্তি করান হয়েছে।
এই ঘটনায় তৃণমূলের উপপ্রধান গুরুতর ভাবে আঘাত বলে জানা গিয়েছে। খবর পেয়ে মেডিক্যাল হাসপাতালে ছুটে যান জেলা তৃণমুল কংগ্রেসের কোচবিহারের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি তাঁর পাশে থাকার আশ্বাস দেন। অভিজিৎ বলেন, বি বিজেপি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।





