কোচবিহার, ২০ জানুয়ারি : ২৩শে জানুয়ারি সামনেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার আগে নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিল কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠন।
কোচবিহার সাগরদিঘী সংলগ্ন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সামনে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে রং করা হয় সংস্থার উদ্যোগে। এদিন সংগঠনের সদস্যরা মূর্তির চারপাশ পরিষ্কার করেন এবং নিজেদের উদ্যোগে মূর্তিকে নতুন রূপ দেন।
সংগঠনের সদস্য শংকর রায় জানান, কোচবিহারে যে সমস্ত মনীষী, সংগ্রামী ও বীর যোদ্ধাদের মূর্তি রয়েছে, তাঁদের জন্মদিন ও মৃত্যুবার্ষিকীর আগে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই এই কাজ করা হয়।শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, বিশেষ দিনগুলোতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় বলেও জানান তিনি।





