আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিডিও অফিসের সামনে ঝাঁড়ু হাতে বিক্ষোভ মহিলা তৃণমূল কর্মীদের

Published on: January 19, 2026
---Advertisement---

মাথাভাঙা, ১৯ জানুয়ারি: নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে সোমবার মাথাভাঙা শহরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব ও কর্মীরা। মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের সামনে ঝাঁড়ু হাতে বিক্ষোভ দেখান তাঁরা।

এদিন সকাল থেকেই মহকুমা শাসকের কার্যালয়ের সামনে জড়ো হন তৃণমূলের মহিলা কর্মীরা। হাতে ঝাঁড়ু নিয়ে একের পর এক স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে। বিশেষ করে সংখ্যালঘু ও প্রান্তিক মানুষদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে দাবি তাঁদের।

বিক্ষোভে উপস্থিত তৃণমূল নেত্রীদের বক্তব্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বৈধ ভোটারদের ডেকে ডেকে শুনানিতে হাজির হতে বাধ্য করা হচ্ছে। প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও মানুষকে বারবার অফিসে ঘুরতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রীদের আরও অভিযোগ, আগামী নির্বাচনের আগে বিজেপি ও নির্বাচন কমিশন মিলেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। এই ধরনের পদক্ষেপ গণতন্ত্রের পরিপন্থী বলেও তাঁরা দাবি করেন। ঝাঁড়ু হাতে বিক্ষোভের মাধ্যমে নির্বাচন কমিশনের “ভূমিকা পরিষ্কার করার” বার্তা দেওয়াই ছিল তাঁদের কর্মসূচির মূল উদ্দেশ্য।

বিক্ষোভ চলাকালীন এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পুলিশ। শেষে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ করেন। তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি, অবিলম্বে এসআইআর-এর নামে হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী ফেডারেশনের হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশ

শিলিগুড়িতে পারিজাতের ৯৩তম জন্মজয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল বহু মানুষ

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

Leave a Comment