আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বেলডাঙার অশান্তি নিয়ে বহরমপুরে বিজেপিকে তোপ, ‘নতুন গদ্দার’-এর ইঙ্গিত অভিষেকের

Published on: January 17, 2026
---Advertisement---

বহরমপুর, ১৭ জানুয়ারিঃ রোড শো শেষে মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা থেকে বেলডাঙার অশান্তি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে তিনি বলেন, বেলডাঙায় যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে তার পিছনে বিজেপির ‘বাবুদের’ প্রত্যক্ষ ইন্ধন ও মদত রয়েছে। একই সঙ্গে নাম না করে নিজের দলের নিলম্বিত বিধায়ক হুমায়ুন কবীরকেও ‘নতুন গদ্দার’ আখ্যা দিয়ে কটাক্ষ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

অভিষেক বলেন, “সভায় আসার আগে বেলডাঙার পরিস্থিতির খবর পাই। দলের তরফে সভা না করার কথাও বলা হয়েছিল। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম, এই মাটিতে আর এক জন গদ্দার তৈরি হচ্ছে। আমি আজ না এলে গদ্দারদের আরও অক্সিজেন দেওয়া হত।” তাঁর দাবি, বিজেপির উসকানি ও মদতেই অশান্তি ছড়ানো হয়েছে। তিনি সকলকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনও উস্কানিতে পা না দিয়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

উল্লেখ্য, ঝাড়খণ্ড ও বিহারে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ ঘিরে গত দু’দিন ধরে বেলডাঙায় উত্তেজনা চলছে। এই প্রসঙ্গে অভিষেক জানান, ঝাড়খণ্ডে নিহত শ্রমিক আলাউদ্দিনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য ও একজনের চাকরির প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি।

সভা থেকে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জন্য দু’টি হেল্পলাইন নম্বরও ঘোষণা করেন অভিষেক। সমস্যায় পড়লে জেলা প্রশাসনের দেওয়া ৭৪৩০০০০০৩০ ও ৯১৪৭৮৮৮৩৮ নম্বরে ফোন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন অভিষেক। তাঁর বক্তব্য, ধর্মের নামে বিভেদ নয়, ঐক্যই মুর্শিদাবাদের শক্তি। এই ঐক্য বজায় থাকলে তৃণমূল কংগ্রেসকে রুখতে কেউ পারবে না বলেও দাবি করেন তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment