আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তাল বেলডাঙা, নিহতের পরিবারকে চাকরি ও ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ, তদন্তে ঝাড়খণ্ডে যাচ্ছে বাংলার পুলিশ

Published on: January 16, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৬ জানুয়ারিঃ বিজেপি শাসিত ঝাড়খণ্ডে বাংলার এক পরিযায়ী শ্রমিকের ‘খুনে’র অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। সকাল থেকে রেললাইন ও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয় মানুষ। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আর্জি জানান এবং নিহতের পরিবারের পাশে থাকার বার্তা দেন। প্রশাসনের আশ্বাসে প্রায় সাত ঘণ্টা পর অবরোধ ওঠে, ফের গড়াতে শুরু করে ট্রেনের চাকা এবং স্বাভাবিক হয় জাতীয় সড়কের যান চলাচল।

নিহত যুবকের নাম আলাউদ্দিন শেখ (৩৬)। তিনি বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা। প্রায় পাঁচ বছর আগে জীবিকার তাগিদে ঝাড়খণ্ডে যান তিনি। সেখানে গ্রামে গ্রামে ফেরিওয়ালার কাজ করতেন। পরিবারের অভিযোগ, কাজের সময় বিভিন্ন জায়গায় তাঁকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল। মৃতের জামাইবাবু ওসমান শেখ জানান, গত পরশু আলাউদ্দিন ফোন করে হেনস্তার কথা বলেন এবং আতঙ্কের কথাও জানান। আধার কার্ড দেখালেও সন্দেহ কাটেনি বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সঙ্গে তাঁর কথা হয়। তারপর থেকেই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে খবর আসে, একটি ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ।

এই খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও প্রতিবেশীরা। বেলডাঙা স্টেশনে ট্রেন আটকে দেওয়া হলে শিয়ালদহ–লালগোলা শাখায় রেল চলাচল ব্যাহত হয়। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধের জেরে কলকাতা–উত্তরবঙ্গগামী যান চলাচল মারাত্মকভাবে প্রভাবিত হয়। দফায় দফায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা হলেও প্রথমে কোনও সমাধানসূত্র মেলেনি।

দুপুরের দিকে জেলা পুলিশ সুপার ও মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংঘানিয়ার সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক হয়। সেখানে নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের একজনকে সরকারি চাকরি এবং ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এই ঘোষণার পরই আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

জেলাশাসক জানান, একটি কন্ট্রোল রুম ও লিগাল টাস্কফোর্স গঠন করা হচ্ছে, যাতে পরিযায়ী শ্রমিকরা প্রয়োজনে সহায়তা পান। জেলা পুলিশ সুপার জানান, আলাউদ্দিন শেখের মৃত্যুর তদন্তে শুক্রবারই ঝাড়খণ্ডে যাচ্ছেন বাংলার পুলিশ আধিকারিকরা। এদিন নিহতের বাড়িতে যান কংগ্রেস নেতা অধীর চৌধুরীও।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment