দিনহাটা, ১৪ জানুয়ারি : বৈধ ভোটারদের হয়রানির আভিযোগে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করল দিনহাটায়।দিনহাটা শহরের সুভাষ ভবন থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে দিনহাটা মহকুমা শাসক দপ্তরের সামনের এসে শেষ হয়।এরপর মহকুমা শাসক দপ্তরের সামনে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
পরবর্তীতে দিনহাটা মহকুমা শাসককে স্মারকলিপি দেন তারা।জানা গেছে এদিন দিনহাটা ও সিতাই বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এই কর্মসূচি গ্রহণ করা হয়।সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন হেয়ারিং এর নামে হয়রাণি চলছে।বিজেপি নেতারা গ্রামে যায় তবে গাছে দড়ি বেঁধে রেখে এর জবাব চাওয়ার কথা বলেন তিনি।
এই কর্মসূচিতে সিতাই বিধায়ক সংগীতা রায় ও উপস্থিত ছিলেন।এছাড়াও মন্ত্রী উদয়ন গুহ শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামাণিককে বড় রোহিঙ্গা বলে কটাক্ষ করেন।





