সিতাই, ৭ জানুয়ারিঃ পেটলা গ্রাম পঞ্চায়েত এর ছোট বোয়ালমারীতে বিজেপির সভা মঞ্চ ভাঙচুরের আভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।বুধবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই বিষয়ে সিতাই ৩ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি কৃষ্ণ কমল বর্মন অভিযোগ করে বলেন আজ আমাদের বিধানসভা ভিত্তিক অভ্যন্তরীণ সভা ছিল যারা দলের দায়িত্বে রয়েছেন।
কিন্তু সভা শুরু হবার আগেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা সভামঞ্চ ভাঙচুর করে, দুটি বাইক ভাংচুর করে এমনকি সভা শেষে রান্না করে বিজেপি নেতৃত্বদের রান্না করা খাওয়ার বাসনপত্র ভেঙে দেয়।
যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেস এর দিনহাটা ওয়ান এ ব্লক কমিটির সভাপতি সুধাংশু চন্দ্র রায় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন বিজেপির কাজ শুধু অভিযোগ করা,এই ভাঙচুরের ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়।





