কোচবিহার,৩১ ডিসেম্বরঃ আরও একটি পাকা রাস্তা পেল কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভাএলাকা।আজ নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেওচড়াই অঞ্চলের কদমতলা আপ্পু সংঘ থেকে রায়পাড়া ভায়া বৈরাগীটারী পর্যন্ত ৩.৩ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন হয়।
ওই রাস্তার উদ্বোধন করেন কোচবিহার মেডিকেলে রোগী কল্যাণ সমিতি সদস্য অভিজিৎ দে ভৌমিক।
এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকেই ওই রাস্তার কাজের দাবি জানানো হচ্ছিল। সেই সমস্যার সমাধান হলো এদিন।নতুন বছরের আগে যা এলাকাবাসীদের অনেকেই এক উপহার হিসেবে দেখছেন।
স্কুল কলেজ থেকে বাজার ঘাট, হাসপাতাল, প্রয়োজনে যেকোনো কাজে গ্রামের বাসিন্দাদের এতে যাতায়াতে সুবিধা হবে বললেন তারা।





