আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সিতাইয়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার দুই বিজেপি নেতা-কর্মী

Published on: December 17, 2025
---Advertisement---

দিনহাটা, ১৭ ডিসেম্বরঃ দিনহাটা বিধানসভার বিজেপির ৬ নম্বর মণ্ডল সভাপতি সহ এক কর্মীকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে সিতাই থানার পুলিশ। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে সাগরদিঘী এলাকায় কামতেশ্বরী সেতুর কাছে এক অভিযান চালানো হয়। সেখানে স্কুটিতে করে দুই অভিযুক্তকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৫ গ্রাম নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযুক্তদের একজন হলেন কৃষ্ণ বর্মন, যিনি দিনহাটা বিধানসভার ৬ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি। অন্যজন হলেন আশুতোষ রায়, স্থানীয় বিজেপি কর্মী।পুলিশ ধৃত দুজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করেছে। আজ বুধবার তাদের কোচবিহারের এনডিপিএস বিশেষ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment