আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি? টাকা চাইলে সরাসরি যোগাযোগ করুন, বার্তা বিধায়ক অজয় রায়ের

Published on: November 23, 2026
---Advertisement---

দিনহাটা, ২৩ নভেম্বরঃ সরকারি প্রকল্পের ঘর পেতে কি কাটমানি দিতে হবে? আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কেউ টাকা দাবি করলে তাঁকে সরাসরি জানানোর বার্তা দিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। তাঁর স্পষ্ট বক্তব্য, তাঁর নাম ব্যবহার করেই হোক কিংবা অন্য কোনও নেতা বা পঞ্চায়েত প্রধানের পরিচয় দিয়ে, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে কাউকে কোনও টাকা দেওয়া চলবে না। এমন অভিযোগ সামনে এলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন বিধায়ক।

সোমবার দুপুরে দিনহাটা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বার্তা দেন অজয় রায়। সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিশেষ করে গ্রামাঞ্চলের আর্থিকভাবে দুর্বল মানুষ যাতে প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বিধায়ক।

অজয় রায়ের বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনও ব্যক্তি বা জনপ্রতিনিধিকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি তাঁর নাম করে টাকা দাবি করেন, তা হলে সেই দাবিতে গুরুত্ব না দিয়ে সরাসরি তাঁর কাছে অভিযোগ জানাতে হবে। একই ভাবে অন্য কোনও নেতা, জনপ্রতিনিধি কিংবা পঞ্চায়েত প্রধানের নাম ব্যবহার করে টাকা চাইলেও যেন সাধারণ মানুষ প্রতারকদের ফাঁদে পা না দেন, সেই আবেদন জানিয়েছেন তিনি।

শুধু সাধারণ মানুষকে সতর্ক করেই দায়িত্ব শেষ করতে চাননি বিধায়ক। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনকেও আরও সক্রিয় এবং সজাগ থাকার বার্তা দিয়েছেন তিনি। সরকারি প্রকল্পের সুযোগকে হাতিয়ার করে কোনও অসাধু চক্র যাতে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে না পারে, তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন অজয় রায়।

আবাস যোজনার মতো জনমুখী প্রকল্পে উপভোক্তাদের স্বচ্ছভাবে সুবিধা পৌঁছে দেওয়া প্রশাসনের অন্যতম দায়িত্ব। সেখানে ঘর পাওয়ার আশায় কেউ যদি আর্থিক প্রতারণার শিকার হন, তা হলে প্রকল্পের উদ্দেশ্যই ব্যাহত হয়। বিধায়কের এই বার্তার পর অভিযোগের ভিত্তিতে পুলিশ-প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর দিনহাটার বাসিন্দাদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ধান ঝাড়াইয়ের সময় থ্রেসার মেশিনে আগুন! চোখের সামনেই পুড়ে ছাই খড়, মাথায় হাত কৃষক এলাহী মিয়ার

বিজয়া সম্মিলনীর মঞ্চে শিক্ষক-শিক্ষিকাদের মিলন, পাঁচলায় পালিত সন্ত রবিদাসের জন্মদিবস

১৭ বছর জেলবন্দি থাকার পর গোধরা কাণ্ডে দোষীর সাজা মকুব, হৃদরোগে আক্রান্ত ইরফানকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

‘প্রতীক তুমি কার?’-দুই তৃণমূল শিবিরের সংঘাত এবার থানায়, পাল্টাপাল্টি অভিযোগে নতুন বিতর্ক

বেহালায় দুর্ঘটনার কবলে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর গাড়ি, অল্পের জন্য রক্ষা! কেমন আছেন মন্ত্রী?

জানুয়ারি থেকেই ‘ভরসা’ প্রকল্পের টাকা, স্নাতকরা পাবেন ২০০০, বাকিরা ১৫০০! ঘোষণা শুভেন্দুর

Leave a Comment