আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ধান ঝাড়াইয়ের সময় থ্রেসার মেশিনে আগুন! চোখের সামনেই পুড়ে ছাই খড়, মাথায় হাত কৃষক এলাহী মিয়ার

Published on: November 23, 2026
---Advertisement---

শীতলকুচি, ২৩ নভেম্বরঃ মাঠের ফসল ঘরে তোলার ব্যস্ততা। চারদিকে ধান ঝাড়াইয়ের কাজ চলছে। থ্রেসার মেশিনের এক দিক দিয়ে বেরিয়ে আসছে ঝাড়াই করা ধান, অন্য দিক দিয়ে জমা হচ্ছে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত খড়। এমনই এক কর্মব্যস্ত মুহূর্তে আচমকাই বিপত্তি। থ্রেসার মেশিন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ল খড়ের স্তূপে। চোখের সামনে পরিশ্রমের ফসলের সঙ্গে পুড়ে ছাই হল বহু খড়। ঘটনায় কার্যত মাথায় হাত কৃষক এলাহী মিয়ার।

ঘটনাটি শীতলকুচির বামনপাড়া এলাকার। জানা গিয়েছে, এ দিন সেখানে থ্রেসার মেশিনের সাহায্যে ধান ঝাড়াইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই মেশিন থেকে আগুন বেরোতে দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে মেশিন থেকে বেরিয়ে আসা খড়ে। শুকনো খড় হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন।

হাতের কাছে থাকা বালতি ও বিভিন্ন পাত্রে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, স্থানীয়দের পক্ষে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় শীতলকুচি দমকল কেন্দ্রে। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বেশ কিছুটা খড় পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ধান ঝাড়াইয়ের পর খড় কৃষকদের কাছে অত্যন্ত মূল্যবান। শুধু জমির ফসল নয়, গৃহপালিত পশুর খাবার হিসেবেও এই খড়ের উপর নির্ভর করেন বহু পরিবার। বিশেষ করে গ্রামীণ এলাকায় সারা বছরের পশুখাদ্যের জোগান নিশ্চিত করতে খড় মজুত করে রাখেন কৃষকেরা। ফলে এমন অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষতির পাশাপাশি তৈরি হয়েছে পশুখাদ্য নিয়েও দুশ্চিন্তা।

পরিশ্রম করে ফলানো ফসল ঘরে তোলার সময় এমন বিপর্যয়ের মুখে পড়বেন, তা ভাবতেও পারেননি এলাহী মিয়া। ধান ঝাড়াইয়ের আনন্দ মুহূর্তে পরিণত হল হতাশায়। কী ভাবে এই আগুন লাগল, তা নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে। থ্রেসার মেশিন থেকে আগুন ছড়ানোর ঘটনায় কৃষকদের মধ্যে স্বাভাবিক ভাবেই বাড়ছে উদ্বেগ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান, সরানো হল পেঁয়াজের দোকান! বিক্ষোভে ব্যবসায়ীরা

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি? টাকা চাইলে সরাসরি যোগাযোগ করুন, বার্তা বিধায়ক অজয় রায়ের

বিজয়া সম্মিলনীর মঞ্চে শিক্ষক-শিক্ষিকাদের মিলন, পাঁচলায় পালিত সন্ত রবিদাসের জন্মদিবস

১৭ বছর জেলবন্দি থাকার পর গোধরা কাণ্ডে দোষীর সাজা মকুব, হৃদরোগে আক্রান্ত ইরফানকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

‘প্রতীক তুমি কার?’-দুই তৃণমূল শিবিরের সংঘাত এবার থানায়, পাল্টাপাল্টি অভিযোগে নতুন বিতর্ক

বেহালায় দুর্ঘটনার কবলে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর গাড়ি, অল্পের জন্য রক্ষা! কেমন আছেন মন্ত্রী?

Leave a Comment