আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রচারের আড়ালে থাকা মানবিক মুখগুলিকে স্বীকৃতি, শিলিগুড়িতে প্রথম ‘নর্থ বেঙ্গল হিউম্যানিটি অ্যাওয়ার্ড’, সম্মানিত ৭০ সংগঠন ও সমাজসেবী

Published on: November 22, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ কেউ বিপদের দিনে বাড়িয়ে দেন সাহায্যের হাত, কেউ অসুস্থ মানুষের পাশে দাঁড়ান, আবার কেউ নীরবে কাজ করে যান সমাজের প্রান্তিক মানুষের জন্য। প্রচারের আলোয় না এলেও তাঁদের কাজ থেমে থাকে না। এ বার সেই সব মানবিক উদ্যোগকেই স্বীকৃতি দেওয়ার মঞ্চ তৈরি হল শিলিগুড়িতে। প্রথমবারের জন্য আয়োজিত হল ‘নর্থ বেঙ্গল হিউম্যানিটি অ্যাওয়ার্ড ২০২৬’। রবিবার শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানে সম্মানিত হলেন ৭০টি স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবী।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা-সহ রাজ্যের নানা প্রান্ত থেকে সমাজসেবার সঙ্গে যুক্ত মানুষজন হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। আয়োজকদের দাবি, মানবিক কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সমাজকর্মীদের মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের জন্য প্রায় এক সপ্তাহ আগে গুগল ফর্মের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়। জমা পড়ে ২০০-রও বেশি আবেদন। পরে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে ৭০টি সংগঠন ও সমাজসেবীকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়। রবিবার তাঁদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, পদ্মশ্রীপ্রাপ্ত ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হক, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী প্রদীপ বনসল, চিকিৎসক শঙ্খ সেন এবং ‘বড়মা’ নামে পরিচিত সোনাদেবী-সহ অন্যান্য বিশিষ্টজন।

অনুষ্ঠানে এসে উদ্যোগটির প্রশংসা করেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বহু স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবী নীরবে মানুষের জন্য কাজ করে চলেছেন। তাঁদের একত্রিত করে আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, এই সংগঠনগুলির কাছে কী ভাবে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া যায়, তা নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন তিনি। সমাজসেবার কাজে যুক্ত সংগঠনগুলিকে এক ছাতার তলায় আনার উদ্যোগের কথাও জানান মন্ত্রী।

পদ্মশ্রী করিমুল হকও এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁর মতে, যাঁরা নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে দাঁড়ান, তাঁদের কাজের স্বীকৃতি ও উৎসাহ দেওয়া জরুরি। অন্য দিকে, শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অরিন্দম সান্যাল জানান, শিলিগুড়িতে এই ধরনের উদ্যোগ প্রথমবার নেওয়া হল। আগামী দিনেও সামাজিক ও মানবিক কাজের প্রসারে এমন উদ্যোগ চালিয়ে যেতে চান তাঁরা।

এক দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে ‘নর্থ বেঙ্গল হিউম্যানিটি অ্যাওয়ার্ড ২০২৬’ হয়ে উঠল বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমাজসেবীদের মিলনমঞ্চ। যাঁদের কাজের বড় অংশই থেকে যায় প্রচারের আড়ালে, তাঁদের সামনে তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন পরিসর তৈরি করাই এখন এই উদ্যোগের পরবর্তী লক্ষ্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ঘর তৈরির আগেই আগুনে ছাই আবাস যোজনার ৬০ হাজার! ভস্মীভূত দু’টি ঘর, পুড়ল বৃদ্ধ ভাতার সঞ্চয়ও

ভোটে হারতেই কি গ্রাম অন্ধকার? রাজস্থানে বিজেপি বিধায়কের ‘ঘনিষ্ঠের’ স্ত্রীর পরাজয়ের পর ৫০টি পথবাতি খোলা নিয়ে বিতর্ক

বিচারপতির জন্য ‘গার্ড অফ অনার’, স্যালুট ঠুকলেন ওয়েইসিকে! সাহারানপুর পুলিশের কাণ্ডে হাসির রোল, তদন্তের নির্দেশ

রাস উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে মদনমোহন বাড়িতে জেলাশাসক! ২৫ নভেম্বর রাসমেলার উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী

বিষক্রিয়ায় অসুস্থ রেখা পাত্রের পাশে স্বাস্থ্যমন্ত্রী! হাসপাতালে গিয়ে দিলেন আশ্বাস, ‘দ্রুত সুস্থ হয়ে উঠবেন’

নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের উন্নয়নে ৩ কোটি, ফেব্রুয়ারিতে আধুনিক লঞ্চ পরিষেবা চালুর আশ্বাস মুখ্যমন্ত্রীর

Leave a Comment