আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আইআইটি খড়গপুরের ৭৫ বছর, প্ল্যাটিনাম জয়ন্তীতে বাংলায় মোদি! পড়ুয়াদের সঙ্গে আলোচনা, উন্মোচন হবে বিশেষ স্মারক মুদ্রা

Published on: November 20, 2026
---Advertisement---

খড়গপুর, ২০ নভেম্বরঃ দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তি গবেষণার ইতিহাসে ৭৫ বছরের মাইলফলক। সেই প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনে এ বার বিশেষ অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই উপলক্ষেই শনিবার পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুরে আসছেন তিনি। পড়ুয়া ও গবেষকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণার দিকনির্দেশ নিয়ে বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রীর। তাঁকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে আইআইটি ক্যাম্পাসে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে অবতরণের কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে ক্যাম্পাসের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখার কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, এই আইআইটি ক্যাম্পাসেই প্রথম চালু হয়েছে ডাক্তারি কোর্স। সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ নেতাজি অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকার কথা রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের। আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাবেন। এর পর বক্তব্য রাখবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন। প্রধানমন্ত্রীর হাতেই সেই মুদ্রার আনুষ্ঠানিক প্রকাশ হওয়ার কথা। এর পর সকাল সাড়ে ১০টা নাগাদ ভাষণ দেবেন মোদি। সেখানে প্রতিষ্ঠানের অতীতের সাফল্য, বর্তমান গবেষণার পরিসর এবং ভবিষ্যতের প্রযুক্তি শিক্ষার দিশা উঠে আসতে পারে। সকাল ১১টা নাগাদ অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রীর দিল্লি ফিরে যাওয়ার কথা। গোটা কর্মসূচির কথা জানিয়েছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী।

প্রাথমিক ভাবে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো প্রকল্প উদ্বোধনের জল্পনা তৈরি হয়েছিল। তবে সফরের মূল উপলক্ষ আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠান। সাত দশকেরও বেশি সময় ধরে দেশের প্রযুক্তি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে উৎসাহ তৈরি হয়েছে ক্যাম্পাসে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment