আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নীরব সমাজসেবীদের স্বীকৃতি দিতে শিলিগুড়িতে ‘North Bengal Humanity Awards 2026’

Published on: November 18, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ সমাজের সঙ্কটে যখন অনেকেই পিছিয়ে যান, তখন কিছু মানুষ নিঃশব্দে এগিয়ে আসেন। কখনও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কখনও বিপন্নের মুখে খাবার তুলে দেওয়া, আবার কখনও শিক্ষা, স্বাস্থ্য কিংবা পরিবেশ রক্ষায় নিরন্তর কাজ করে চলেন তাঁরা। প্রচারের আলোয় না এলেও সমাজের ভিত মজবুত করার কাজে তাঁদের অবদান কম নয়। এ বার সেই নীরব সমাজসেবীদের কাজকে স্বীকৃতি দিতে উদ্যোগী হল শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘North Bengal Humanity Awards 2026’।

আগামী ২২ নভেম্বর শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে সকাল ১১টা থেকে শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বেচ্ছাসেবকদের সম্মান জানানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শুধু পুরস্কার প্রদান নয়, সমাজসেবার সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনকে একই মঞ্চে এনে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠানের পরিকল্পনা ও উদ্দেশ্যের কথা জানান আয়োজকেরা। তাঁদের বক্তব্য, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বহু সংগঠন এবং সমাজকর্মী দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করছেন। কিন্তু তাঁদের অনেকের কাজই বৃহত্তর সমাজের সামনে সেভাবে উঠে আসে না। ফলে তাঁদের উদ্যোগ, লড়াই এবং অবদান অনেক সময় আড়ালেই থেকে যায়। সেই কাজকে সামনে আনা এবং অন্যদেরও সমাজসেবায় উৎসাহিত করতেই এই সম্মাননা অনুষ্ঠানের পরিকল্পনা।

উল্লেখযোগ্য বিষয়, শিলিগুড়ির একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে এই অ্যাসোসিয়েশন। সামাজিক কাজের পরিধি বাড়ানো এবং সংগঠনগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করাই তাদের লক্ষ্য। এ বারের অনুষ্ঠানে শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও প্রান্ত থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সমাজকর্মীদের উপস্থিত থাকার কথা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে বিশিষ্ট অতিথিদের সঙ্গে বিশেষ মতবিনিময় পর্ব। সেখানে সমাজসেবার বর্তমান পরিস্থিতি, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যতে কী ভাবে আরও পরিকল্পিত ভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নিজেদের কাজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। তৈরি হতে পারে ভবিষ্যতে যৌথ ভাবে কাজ করার নতুন সম্ভাবনাও।

আয়োজকদের আশা, এই মঞ্চের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে। একে অপরের কাজ থেকে শিক্ষা নিয়ে সমাজকল্যাণের পরিসরও বাড়বে। কারণ, সমাজ বদলের কাজে শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়, প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টারও। সেই বার্তাই তুলে ধরতে চলেছে ‘North Bengal Humanity Awards 2026’।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment