আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সামাজিক উদ্যোগের বার্তা দিয়ে শুরু সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজো! দৃষ্টিহীন শিশুদের হাত ধরে উদ্বোধন, শীতবস্ত্র তুলে দিলেন উদ্যোক্তারা

Published on: November 15, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৫ নভেম্বর : উৎসবের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার বার্তা দিল সুভাষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি। আজ বিধাননগরের ভিম বার ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন শিশুদের হাত ধরে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বিশিষ্ট ব্যক্তিত্বরা। পাশাপাশি শিশুদের হাতে শীতবস্ত্রও তুলে দেওয়া হয়।

এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল এই পুজো। পুজোর বিশেষ আকর্ষণ কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমার আদলে তৈরি প্রতিমা। প্রতিমার সাজসজ্জাকে কেন্দ্র করে এবার দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ থাকবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

পুজোর দিনগুলিতে ধর্মীয় আয়োজনের পাশাপাশি থাকছে একাধিক কর্মসূচি। নবমীর দিন ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। পাশাপাশি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিশেষ আরতি। সেই আরতিতে অংশ নিতে পারবেন এলাকার বাসিন্দা ও দর্শনার্থীরা।

দৃষ্টিহীন শিশুদের দিয়ে পুজোর উদ্বোধন এবং তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার এই উদ্যোগের মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিল পুজো কমিটি। সব মিলিয়ে পঞ্চম বর্ষে সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজোয় ধর্মীয় আয়োজনের পাশাপাশি সামাজিক উদ্যোগও বিশেষ গুরুত্ব পেয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment