আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কালীপুজোর ঠাকুর দেখে বাড়ি ফেরা হলো না! বাড়ির কাছেই ভয়াবহ দু/র্ঘটনায় প্রা/ণ গে/ল তিন বন্ধুর, শোকে স্তব্ধ মাথাভাঙা

Published on: November 11, 2026
---Advertisement---

মাথাভাঙা, ১১ নভেম্বরঃ কালীপুজোর আনন্দ শেষে আর বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর। রাতভর পুজোর ঠাকুর দেখে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন তরতাজা যুবকের। বুধবার ভোরে মাথাভাঙা-ময়নাগুড়ি রাজ্য সড়কের শিকারপুর নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মুরগি বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালকও।

মৃত তিন যুবকের নাম শুভজিৎ সরকার (২৫), সঞ্জয় রবিদাস (২৬) ও নীলাদ্রিশেখর রায় (২৫)। তাঁদের মধ্যে শুভজিৎ ও নীলাদ্রিশেখরের বাড়ি মাথাভাঙা শহরের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে। অন্যদিকে, সঞ্জয়ের বাড়ি দক্ষিণ পচাগড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তিন বন্ধু বাইকে চেপে ময়নাগুড়িতে কালীপুজোর ঠাকুর দেখতে গিয়েছিলেন। রাতভর বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে বুধবার ভোরে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় শিকারপুর এলাকায় একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা তিন যুবকের।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ ও দমকল কর্মীরা। আহত পিকআপ ভ্যান চালক গোপাল রায়কে উদ্ধার করে প্রথমে মাথাভাঙায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ।

কালীপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা মাথাভাঙা এলাকায়। উৎসবের রাতে ঘুরতে বেরিয়ে তিন যুবকের এমন করুণ পরিণতিতে শোকাহত পরিবার-পরিজন থেকে শুরু করে এলাকার বাসিন্দারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment