আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘পুলিশ অফিসারদের নাম চিহ্নিত করে রাখছি’, অভিষেকের হুঁশিয়ারির পাল্টা তোপ শুভেন্দুর

Published on: October 30, 2026
---Advertisement---

কলকাতা, ৩০ অক্টোবরঃ পুলিশ আধিকারিকদের নাম চিহ্নিত করে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকার বদলালে তাঁদের পরিণতি কী হবে, তা দেখে নেওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি। এ বার সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার প্রসঙ্গেই নয়, অভিষেকের শারীরিক সুস্থতা নিয়েও কটাক্ষ ছুড়ে দিলেন তিনি। ফলে ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল।

ঘটনার সূত্রপাত বুধবার। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পরেই গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই প্রসঙ্গেই পুলিশ প্রশাসনের একাংশকে নিশানা করেন অভিষেক। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছেন কিছু পুলিশ আধিকারিক। তাঁদের উদ্দেশে হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, সরকার বদলালে কেউ তাঁদের রক্ষা করতে পারবেন না। কয়েক জন আধিকারিকের নাম চিহ্নিত করে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

শুধু তাই নয়, নিজের আপ্তসহায়ক সুমিত রায়ের গ্রেপ্তারি নিয়েও সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় সুমিতকে আড়াই মাসেরও বেশি সময় হেফাজতে রাখা হয়েছে। কয়েক জন পুলিশ আধিকারিককে পুরস্কৃত করার আশ্বাস দিয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করানো হয়েছে বলেও দাবি করেন অভিষেক। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকেও সরাসরি নিশানা করেন তিনি। আগামী দিনে তাঁদের পোস্টিং এবং অবস্থান নিয়েও কড়া বার্তা দেন।

শুক্রবার সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অভিষেকের আপ্তসহায়ক টাকা তোলার বিষয়ে অনেক কিছু জানিয়ে দিয়েছেন বলেই তাঁর মনে হয়েছে। পাশাপাশি, পুলিশ প্রশাসনের ভিতরে তৃণমূলের লোক থাকতে পারে বলেও ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রী। অভিষেকের শারীরিক অবস্থা নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, অভিষেকের ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা’ হয়েছে। নিউইয়র্কে যেতে চাইলে প্রয়োজনীয় এনওসি করে দেওয়ার কথাও বলেন শুভেন্দু।

ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের ভূমিকা সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। দুই শিবিরের নেতাদের পাল্টাপাল্টি আক্রমণে বিতর্ক আরও বাড়ার ইঙ্গিত স্পষ্ট। শুভেন্দুর মন্তব্যের পর অভিষেকের তরফে নতুন কোনও প্রতিক্রিয়া অবশ্য এখনও মেলেনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, পরে মুখ বন্ধ রাখতে ৩০ লক্ষের টোপ! জিএসটি ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ

কেন্দ্রীয় প্রকল্পে গতি আনতে মাসে এক বার দিল্লি সফর সচিবদের! নবান্নের নয়া নির্দেশ

সাউথ সিটির ২৭ তলায় আগুন! বিদ্যুৎ বিচ্ছিন্ন, লিফট বন্ধ, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আতঙ্কে হুড়োহুড়ি

রজতজয়ন্তীতে তারাপীঠের অলৌকিক রহস্য! নিউটাউন সৎস্মৃতি সংঘের কালীপুজোয় বিশেষ চমক মহিলা উদ্যোক্তাদের

ফুলেশ্বরীর পর মহাবীরস্থানেও রেলগেট বন্ধের আশঙ্কা! উদ্বেগে ব্যবসায়ীরা, মাছ ব্যবসায়ীদের আশ্বাস শংকরের

গ্রামীণ উন্নয়নে জোর, সম্মানিক বাড়ানোর আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

Leave a Comment