আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২০২৯-এর পর ভারতবর্ষ ছেড়ে দুবাইয়ে যাওয়ার ইচ্ছা হুমায়ুনের! বাবরি মসজিদ নির্মাণের পরই দেশ ছাড়ার পরিকল্পনা

Published on: October 9, 2026
---Advertisement---

রেজিনগর, ৯ অক্টোবরঃ রেজিনগর উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর এ বার দেশ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। ২০২৯ সাল পর্যন্ত ভারতে থাকার পর দুবাইয়ে চলে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তবে তার আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের কাজ শেষ করাই তাঁর প্রধান লক্ষ্য বলে স্পষ্ট করেছেন নওদার বিধায়ক। একই সঙ্গে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে ফের পরাজিত করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

হুমায়ুনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই সামনে এসেছে তাঁর এই ঘোষণা। রেজিনগর উপনির্বাচনে নিজের রাজনৈতিক শক্তি ধরে রাখার দাবি করেছিলেন তিনি। কিন্তু ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই পিছিয়ে পড়তে থাকেন তাঁর ছেলে গোলাম নবী আজাদ। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর ব্যবধান বাড়তে থাকায় হুমায়ুনের রাজনৈতিক শিবিরে অস্বস্তি তৈরি হয়।

এই পরিস্থিতিতেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে হুমায়ুন বলেন, “২০২৯ পর্যন্ত ভারতে থাকব। ২৯-এর পরে ভারতবর্ষ থেকে চলে গিয়ে অন্য দেশে, ওই দুবাইয়ে থাকব। ১০ বছরের ভিসা নিয়ে দুবাই চলে যাব।”

তবে এখনই রাজনীতি কিংবা মুর্শিদাবাদের কাজ থেকে সরে দাঁড়ানোর কথা বলছেন না তিনি। বাবরি মসজিদ নির্মাণের প্রসঙ্গে তাঁর বক্তব্য, “এখন আমার প্রধান কাজ বাবরি মসজিদ তৈরি করে দেওয়া।” অর্থাৎ, মসজিদের নির্মাণকাজ শেষ করার পরেই দুবাইয়ে থাকার পরিকল্পনা বাস্তবায়িত করতে চান তিনি।

অন্য দিকে, ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন হুমায়ুন। অধীর চৌধুরী প্রার্থী হলে তাঁকে ফের হারানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

রেজিনগরের ফলের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও হুমায়ুনের বক্তব্যে আপাতত লড়াই ছেড়ে দেওয়ার ইঙ্গিত নেই। বরং এক দিকে বাবরি মসজিদ নির্মাণ, অন্য দিকে আগামী লোকসভা নির্বাচন এই দুই লক্ষ্য সামনে রেখেই নিজের পরবর্তী রাজনৈতিক পরিকল্পনার বার্তা দিলেন তিনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ফুলেশ্বরী রেলগেট বন্ধে ক্ষোভ, পুনরায় চালুর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি অশোক ভট্টাচার্যের

পুজোর আগে মাথাভাঙায় রাস্তা সংস্কারের তোড়জোড়, ফুটপাথের দোকান সরানোর নির্দেশ প্রশাসনের

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে রাষ্ট্রপতি ভবনে বিরোধীরা, প্রতিনিধি দলে মমতা-রাহুল-খাড়গে

যন্তরমন্তরে প্রতিবাদের ডাক, দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা! বাতিল রাজধানী এক্সপ্রেস, সুপ্রিম কোর্টে বিরোধীরা

নন্দীগ্রামে হাসিরানির রেকর্ড জয়, দ্বিতীয় স্থানে কংগ্রেস! মিলন প্রধানের গ্রেপ্তারি কি বদলে দিল ভোটের অঙ্ক?

‘মাছি মারতে হাতুড়ি নয়’, দিল্লিতে প্রতিবাদ ঘিরে কড়াকড়িতে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

Leave a Comment