আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে বিজেপির ‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা, মানুষের কাছে পৌঁছবে সেবার বার্তা

Published on: October 7, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৭ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবা ও দেশবাসীর প্রতি তাঁর অবদানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শিলিগুড়িতে বিজেপির উদ্যোগে শুরু হল ‘সেবা জ্যোতি যাত্রা’। বুধবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

যাত্রাকে ঘিরে বাঘাযতীন পার্ক চত্বরে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। পরবর্তীতে রবীন্দ্র মঞ্চেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সেবা জ্যোতি যাত্রা’ শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করবে।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই যাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি, মানুষের জন্য তাঁর সেবামূলক উদ্যোগ এবং দেশের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। একইসঙ্গে তাঁর ২৫ বছরের জনসেবা ও মানুষের কল্যাণে ভূমিকার কথাও মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ। এছাড়াও বিজেপির বিভিন্ন স্তরের নেতা, কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, স্লোগান ও কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে এদিন বাঘাযতীন পার্ক চত্বর মুখর হয়ে ওঠে।

বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবা ও দেশের উন্নয়নের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই ‘সেবা জ্যোতি যাত্রা’র অন্যতম প্রধান লক্ষ্য।


Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment