আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাড়িতে কেউ নেই, হঠাৎ ধোঁয়া! পানিট্যাংকি ফাঁড়ির পিছনে আগুন, পুড়ল আসবাবপত্র

Published on: October 5, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৫ অক্টোবরঃ  বাড়িতে ছিলেন না পরিবারের কেউ। কাজের জন্য তিন সদস্যই বেরিয়ে গিয়েছিলেন। আচমকাই বাড়ির ভিতর থেকে বের হতে শুরু করে ধোঁয়া। তা দেখে প্রথমে আঁতকে ওঠেন আশপাশের বাসিন্দারা। খবর যায় পুলিশে। পরে দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। সোমবার শিলিগুড়ির পানিট্যাংকি ফাঁড়ির পিছনে আদর্শ পল্লি এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার পরিবারের তিন সদস্য কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরেই ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকার একটি নার্সিংহোমে কর্তব্যরত কয়েক জন নার্স। বিষয়টি তাঁদের নজরে আসতেই আশপাশের এলাকায় খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

খবর দেওয়া হয় পানিট্যাংকি ফাঁড়িতে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে দমকল বিভাগকে খবর দেয়। খবর পেয়ে শিলিগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ততক্ষণে বাড়ির ভিতরে থাকা একাধিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। আসবাবপত্র-সহ বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে যায় বলে জানা গিয়েছে। যদিও আগুন বড় আকার নেওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আরও বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে স্থানীয়দের একাংশের দাবি।

এদিকে আগুন লাগার খবর পেয়ে বাড়ির সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে ফিরে আসেন। কী ভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বাড়িতে সেই সময় কেউ না থাকায় আগুন লাগার প্রাথমিক কারণও স্পষ্ট হয়নি।

ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এবং দমকল বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। আগুন লাগার উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment