আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত ২ সন্দেহভাজন

Published on: October 2, 2026
---Advertisement---

পাঞ্জাব, ২ অক্টোবরঃ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা। বিএসএফের সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে আসার অভিযোগ। শেষ পর্যন্ত গুলিচালনা। পঞ্জাবের তরন তারন জেলায় শুক্রবার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল দুই সন্দেহভাজন পাকিস্তানি নাগরিকের। ঘটনার পর সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে বিএসএফ।

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার তরন তারন জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে জওয়ানদের। দুই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিলেন বলে দাবি সীমান্তরক্ষী বাহিনীর। তাঁদের থামতে সতর্ক করা হয়। কিন্তু সেই সতর্কবার্তার পরেও তাঁরা এগিয়ে আসতে থাকেন বলে অভিযোগ। এর পরেই গুলি চালায় বিএসএফ। গুলিতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

গুলিচালনার পর ঘটনাস্থলে তল্লাশি চালায় বিএসএফ। দুই ব্যক্তির দেহ উদ্ধার করে তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁরা সত্যিই পাকিস্তানের নাগরিক কি না, তাঁদের সঙ্গে কোনও নথি বা অন্য কোনও সামগ্রী ছিল কি না সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের ভারতে ঢোকার উদ্দেশ্যই বা কী ছিল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

পঞ্জাবের সঙ্গে পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত প্রায় ৫৫৩ কিলোমিটার দীর্ঘ। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিয়ে বরাবরই সতর্ক থাকতে হয় বিএসএফকে। সাম্প্রতিক সময়ে এই এলাকায় অনুপ্রবেশের পাশাপাশি মাদক পাচার সংক্রান্ত একাধিক ঘটনা সামনে এসেছে। সীমান্তপথ ব্যবহার করে মাদক ও অন্যান্য বেআইনি সামগ্রী পাচারের অভিযোগও রয়েছে।

এই পরিস্থিতিতে শুক্রবারের ঘটনায় কোনও নাশকতামূলক যোগ রয়েছে কি না, তা নিয়েও খতিয়ে দেখছে তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত দুই সন্দেহভাজনের ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। তাঁদের পরিচয় এবং ঘটনাটির পিছনের কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট হবে না বলেই জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।ঘটনার পর তরন তারন সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি মৃত দু’জনের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment