আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রং-তুলিতে কল্পনার ডানা, মাথাভাঙায় মহকুমা ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা

Published on: October 2, 2026
---Advertisement---

মাথাভাঙা, ২ অক্টোবরঃ  সাদা কাগজে কখনও প্রকৃতি, কখনও মানুষের ছবি, আবার কখনও নিছকই কল্পনার জগৎ। রং-তুলির ছোঁয়ায় নিজেদের ভাবনাকে ছবির ভাষায় ফুটিয়ে তুলল খুদে পড়ুয়ারা। শিশুদের সৃজনশীল প্রতিভার বিকাশের লক্ষ্যে শুক্রবার মাথাভাঙায় আয়োজিত হল মহকুমা ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা।

পশ্চিমবঙ্গ শিশু-কিশোর আকাদেমির উদ্যোগে এবং মাথাভাঙা মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় মাথাভাঙা গার্লস হাই স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহকুমার বিভিন্ন প্রান্তের স্কুল থেকে আসা পড়ুয়ারা স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিযোগিতায় অংশ নেয়। দু’টি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২০০-রও বেশি ছাত্রছাত্রী।

প্রতিযোগিতার শুরু থেকেই স্কুল চত্বরজুড়ে ছিল উৎসবের আবহ। খুদে শিল্পীদের হাতে রং-তুলি, সামনে সাদা কাগজ। নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের ভাবনা ও কল্পনাকে ছবির মাধ্যমে তুলে ধরতেই ব্যস্ত হয়ে পড়ে পড়ুয়ারা। কারও ছবিতে ফুটে ওঠে প্রকৃতির নানা রূপ, কেউ আবার নিজের মতো করে আঁকে পরিচিত জগতের নানা দৃশ্য। প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ।

আয়োজকদের বক্তব্য, শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীল চিন্তাভাবনা ও শিল্পীসত্তাকে উৎসাহিত করাই এই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। গান্ধী জন্মজয়ন্তী উদযাপনের পাশাপাশি শিশুদের প্রতিভা বিকাশের একটি মঞ্চ হিসাবেও এই প্রতিযোগিতাকে দেখা হচ্ছে।

মাথাভাঙা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনির্বাণ সাঁই জানান, শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক পড়ুয়াকে পশ্চিমবঙ্গ শিশু-কিশোর আকাদেমির পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে। আয়োজকদের আশা, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে খুদে পড়ুয়াদের সৃজনশীল চর্চায় আরও উৎসাহ জোগাবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment