আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রথম দিনেই সেবাসেতুতে উপচে পড়া ভিড়, পরিষেবা পেতে সকাল থেকেই শিবিরে ঢল শীতলকুচিতে

Published on: October 2, 2026
---Advertisement---

শীতলকুচি, ২ অক্টোবরঃ  সরকারি পরিষেবা পেতে আর দফতরে দফতরে ঘোরার অপেক্ষা নয়। এক ছাদের নীচে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হয়েছে সেবাসেতু অভিযান। আর প্রথম দিনেই সেই শিবির ঘিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলল কোচবিহারের শীতলকুচিতে। শুক্রবার সকাল থেকেই শিবির চত্বরে ভিড় জমাতে শুরু করেন উপভোক্তারা। প্রয়োজনীয় কাজ সেরে সরকারি পরিষেবা পেতে ব্যস্ত দেখা যায় তাঁদের।

রাজ্যজুড়ে শুক্রবার থেকে শুরু হয়েছে সেবাসেতু কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে শীতলকুচির ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর নেপ্রা চতুর্থ প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই শিবিরের আয়োজন করা হয়েছে। প্রথম দিনেই সকাল থেকে শিবিরে ভিড় বাড়তে থাকে। বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা সংক্রান্ত কাজ করাতে দূরদূরান্ত থেকে হাজির হন বাসিন্দারা।

এই শিবির থেকে শীতলকুচি, লালবাজার, ছোট শালবাড়ী এবং গোলেনাওহাটি এই চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পরিষেবা সংক্রান্ত সুবিধা পাচ্ছেন। সরকারি পরিষেবা মানুষের আরও কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। ফলে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা দফতরে যাওয়ার বদলে একই জায়গায় প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে প্রথম দিনেই একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই শিবিরে অন্নপূর্ণা যোজনার কোনও কাজ হচ্ছে না। অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের পরিষেবা সংক্রান্ত কাজ অবশ্য চলছে। ফলে কোন প্রকল্পের জন্য কোথায় যোগাযোগ করতে হবে, তা জানতে শিবিরে আসা অনেকেরই আগ্রহ ছিল।

ভিড় সামলানোর পাশাপাশি পরিষেবা নিতে আসা মানুষকে প্রয়োজনীয় সহযোগিতা করতে দেখা যায় প্রশাসনের আধিকারিক ও কর্মীদের। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীতলকুচির বিডিও অনিন্দিতা সিনহা ব্রহ্ম-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

প্রথম দিনেই শিবিরে মানুষের এই উপস্থিতি সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছে। আগামী দিনগুলিতে সেবাসেতু শিবিরের মাধ্যমে আরও বেশি মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন বলে আশা প্রশাসনিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment