আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি করার প্রস্তাব, মুখ্যমন্ত্রীর কাছে দাবি বিধায়ক অজয় রায়ের

Published on: September 23, 2026
---Advertisement---

দিনহাটা, ২৩ সেপ্টেম্বরঃ  হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরও বাড়ানো, পরিকাঠামোর উন্নয়ন এবং দিনহাটা বিধানসভার বিভিন্ন রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চালানো সহ একগুচ্ছ দাবি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সেই দাবিগুলির কথা তুলে ধরলেন তিনি।

বিধায়কের দাবি, দিনহাটা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের বর্তমান পরিকাঠামো আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথাও প্রশাসনিক বৈঠকে তুলে ধরেছেন বলে জানান অজয়।

শুধু স্বাস্থ্য পরিষেবা নয়, যোগাযোগ ব্যবস্থাকেও এদিনের সাংবাদিক বৈঠকে গুরুত্ব দেন বিধায়ক। পরিবহণ দফতরের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে দিনহাটা বিধানসভার বিভিন্ন রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে সরকারি বাস পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কোন কোন রুটে পরিষেবা বাড়ানো প্রয়োজন, সেই বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান বিধায়ক।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে জেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠকেই দিনহাটার নির্দিষ্ট সমস্যাগুলি তুলে ধরার সুযোগ পেয়েছেন বলে দাবি অজয়ের।

দিনহাটা মহকুমা হাসপাতালকে ঘিরে দীর্ঘদিন ধরেই উন্নত চিকিৎসা পরিকাঠামোর দাবি রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসা, উন্নত পরিকাঠামো এবং আরও বেশি পরিষেবা মিললে দিনহাটা ও আশপাশের এলাকার রোগীদের দূরের হাসপাতালে ছুটতে হবে না এমনটাই আশা স্থানীয়দের।

এখন বিধায়কের তোলা প্রস্তাবগুলি বাস্তবে কতটা দ্রুত কার্যকর হয়, নজর থাকবে সে দিকেই। বিশেষ করে হাসপাতালকে সুপার স্পেশালিটি করার প্রস্তাব এবং নতুন বাস রুট চালুর বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় দিনহাটা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

১৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার আপিল, অনুমতি দিলেন কে? কমিশনের অন্দরেই প্রশ্ন তুললেন সুখবীর সিং সান্ধু

অভিষেকের বাড়ির গেটে ধাক্কা, চাকরি খোয়ানো পুলিশকর্মীকে স্বস্তি হাই কোর্টে! ‘ভুল গুরুতর নয়’, বরখাস্তের সিদ্ধান্ত বাতিল

‘খাম’ প্রতীক নিয়ে হাই কোর্টে প্রশ্ন! আইএসএফের হাত থেকে ডেমোক্রেটিক তৃণমূলে গেল কী ভাবে, কমিশনের কাছে রিপোর্ট তলব

অর্ণবের পরোক্ষ প্রভাব, উত্তাল হতে পারে দিঘার সমুদ্র! পর্যটক-মৎস্যজীবীদের সতর্ক করতে তৎপর প্রশাসন

ঝাঁট হাতে সমাজসেবী, বার্তা শহরবাসীকে ‘স্বচ্ছতা সেবা’ কর্মসূচিতে কোচবিহারজুড়ে পরিচ্ছন্নতার ডাক

দরজায় দরজায় বিজেপি, শুনলেন এলাকার অভাব-অভিযোগ! কোচবিহারের ১৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগে নেতৃত্ব

Leave a Comment