আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নাম-প্রতীক ফ্রিজ, তবু তহবিলে হাত মমতা শিবিরের! ২৯ জানুয়ারি পর্যন্ত তিন অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি বহাল হাই কোর্টে

Published on: September 21, 2026
---Advertisement---

কলকাতা, ২১ সেপ্টেম্বরঃ নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তে দলের পুরনো নাম ও প্রতীক ব্যবহারে আপাতত বাধা। তার মধ্যেই দলীয় তহবিল নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশে স্বস্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের। তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট নিয়ম মেনে টাকা খরচের যে অনুমতি আগে দেওয়া হয়েছিল, সোমবার সেই নির্দেশই বহাল রাখল বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালত। নির্দেশটি আপাতত ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্ত। ১৭ সেপ্টেম্বর কমিশন ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীকের ব্যবহার ফ্রিজ করে দেয়। উপনির্বাচনের জন্য দুই গোষ্ঠীকেই পৃথক নাম ও প্রতীক দেওয়া হয়েছে। কমিশনের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছেন।

এই পরিস্থিতিতে দলের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার অধিকার কার থাকবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। সোমবার কলকাতা হাই কোর্টে সেই মামলারই শুনানি ছিল। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, যে নামে মামলা হয়েছে, সেই ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটি বর্তমানে কোনও গোষ্ঠীই ব্যবহার করতে পারছে না। ফলে ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে আদালতে যুক্তি দেন তিনি।

তবে আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। উপনির্বাচনকে সামনে রেখে কমিশন অন্তর্বর্তী ব্যবস্থা নিয়েছে। ফলে দলের সাংগঠনিক পরিচয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের আদালতের নির্দেশই বহাল থাকবে।

এর আগে ৯ জুলাই আদালত তিনটি ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার জন্য বিশেষ অফিসার নিয়োগ করেছিল। সেই ব্যবস্থায় দৈনন্দিন ও আইনি খরচ মেটানোর জন্য অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে ইচ্ছেমতো টাকা খরচের সুযোগ ছিল না। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে লেনদেন করার নির্দেশ ছিল আদালতের।

সোমবার সেই অন্তর্বর্তী ব্যবস্থাই আরও কয়েক মাসের জন্য বহাল রাখল হাই কোর্ট। ফলে এক দিকে নির্বাচনী পরিচয় নিয়ে আইনি লড়াই, অন্য দিকে দলের আর্থিক লেনদেন সচল রাখার প্রশ্ন দুই ক্ষেত্রেই আপাতত আদালত ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে দুই শিবির।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

 ‘খাম’ নিয়ে টানাটানি শেষ হচ্ছে না! ‘আলমারি’ পেয়েও প্রতীক ফেরাতে হাই কোর্টে নওশাদ, নজর ৬ অক্টোবরের উপনির্বাচনে

নাম-প্রতীক ‘ফ্রিজ’, এ বার সুপ্রিম কোর্টে মমতা! দ্রুত শুনানির আর্জি, ‘এই সপ্তাহেই’ শুনানির আশ্বাস প্রধান বিচারপতির

মৎস্যশিল্পে ‘ডবল ইঞ্জিন’-এর গতি, ৯ কোটি বরাদ্দের ঘোষণা! প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় এল পশ্চিমবঙ্গ

নাড্ডার কনভয় হামলার ছ’বছর পর গ্রেফতার দুই তৃণমূল নেতা, মগরাহাটে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত রিপন-সঞ্জীব

অভিষেকের পর এবার অরূপ! শালবনি জমি মামলায় সুমিতের বয়ানে ফের মোড়, দাবি আইনজীবীর

গেস্ট হাউস উদ্বোধনের মঞ্চে নারী ক্ষমতায়নের বার্তা, SHG মহিলাদের সঙ্গে সরাসরি কথোপকথনে দিলীপ-শান্তনু

Leave a Comment