আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গ্রামীণ চিকিৎসকদের ‘প্র্যাক্টিস বন্ধ’ নিয়ে ক্ষোভ, মাথাভাঙায় মিছিলের পর মেডিকেল সেমিনার! সাত দফা দাবিতে সম্মেলন

Published on: September 20, 2026
---Advertisement---

মাথাভাঙা, ২০ সেপ্টেম্বরঃ গ্রামের চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনের দাবি-দাওয়া নিয়ে এ বার সরব হল প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ড্রাগ কন্ট্রোল দফতরের পদক্ষেপের প্রতিবাদ, নন-রেজিস্টার্ড স্বাস্থ্য পরিষেবকদের প্রশিক্ষণ এবং তাঁদের নথিভুক্তির দাবিতে মাথাভাঙা শহরে মিছিলের পর অনুষ্ঠিত হল সংগঠনের সম্মেলন ও মেডিকেল সেমিনার।

মাথাভাঙা শহরের নজরুল সদনে আয়োজিত হয় সংগঠনের মাথাভাঙা ১ ও ২ নম্বর ব্লকের প্রথম সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে এ দিন শহরে মিছিল করেন সংগঠনের সদস্যরা। পরে নজরুল সদনে মেডিকেল সেমিনার এবং সাংগঠনিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট সাত দফা দাবিকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন। তার মধ্যে অন্যতম গ্রাম ও শহরের স্বাস্থ্য পরিষেবকদের উপর ড্রাগ কন্ট্রোল দফতরের ‘জুলুমবাজি’ বন্ধ করা। পাশাপাশি নন-রেজিস্টার্ড স্বাস্থ্য পরিষেবকদের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাঁদের শংসাপত্র দেওয়ার দাবিও রয়েছে।

গ্রামীণ এলাকায় বহু মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য পরিষেবকদের উপর নির্ভর করেন। সংগঠনের বক্তব্য, সেই বাস্তবতার কথা মাথায় রেখেই তাঁদের প্রশিক্ষণ এবং নথিভুক্তির ব্যবস্থা করা প্রয়োজন। বিশেষ করে ২০১৫ সালের আগে ও পরে যাঁদের নাম এখনও নথিভুক্ত হয়নি, তাঁদের নাম নথিভুক্ত করার দাবিও সম্মেলনে তোলা হয়।

সংগঠনের রাজ্য সম্পাদক ডঃ রবিউল আলম বলেন, ড্রাগ কন্ট্রোল দফতরের পক্ষ থেকে গ্রামীণ চিকিৎসকদের প্র্যাক্টিস বন্ধ করে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁরা মনে করছেন, তার বিরোধিতাতেই তাঁদের আন্দোলন। তাঁর দাবি, গ্রামীণ চিকিৎসকদের বাদ দিয়ে স্বাস্থ্য পরিষেবার বাস্তব পরিস্থিতি বিচার করা সম্ভব নয়। তাই প্রশিক্ষণ এবং নথিভুক্তির মাধ্যমে তাঁদের পরিষেবাকে একটি কাঠামোর মধ্যে আনার দাবি জানানো হচ্ছে।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। সম্মেলন শেষে মাথাভাঙা ১ ও ২ নম্বর ব্লককে নিয়ে একটি নতুন কমিটি গঠন করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

তবে নন-রেজিস্টার্ড স্বাস্থ্য পরিষেবকদের চিকিৎসা-চর্চা নিয়ে প্রশিক্ষণ, নথিভুক্তি এবং নিয়ন্ত্রণ এই তিনটি বিষয়ই যে গুরুত্বপূর্ণ, তা এ দিনের কর্মসূচির মাধ্যমে ফের সামনে এল। সংগঠনের সাত দফা দাবি কতটা কার্যকর হবে, প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়, এখন সে দিকেই নজর সংশ্লিষ্টদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নির্বাচনের পর থেকেই তালাবন্ধ তৃণমূলের পার্টি অফিস! সেই বন্ধ ঘরেই নিশুতি বিকট শব্দ, আতঙ্ক নয়াবাজারে

পাইপ বসে, পাইপ ওঠে-জল আসে না! ‘হর ঘর জল’-এর পরও কয়েক কিলোমিটার দূর থেকে জল আনছেন বাদলগিরবাসী

দীর্ঘদিনের দাবি, অবশেষে পাকা রাস্তা! বড়শাকদলে নির্মাণকাজের সূচনা, খুশি এলাকাবাসী

‘শিবরাত্রির সলতে’ রেজিনগরে মমতার সর্বশক্তি! রবিউলের প্রচারে মমতা-অভিষেক, ২০ জনের তালিকায় শোভনদেব-কুণাল-সৌগতরাও

১০৫ বছরে পা মাসান কুড়ার দুর্গাপুজোর! প্রাচীন রীতিতে খুঁটিপুজো, ষষ্ঠী থেকে দশমী জমজমাট আয়োজন

৫০ গাড়ির র‍্যালিতে বাংলার পর্যটনের প্রচার, ৩০০ ট্রান্সপোর্টারকে নিয়ে শিলিগুড়িতে ‘ট্যুরিজম, মোবিলিটি অ্যান্ড রোড সেফটি সামিট’

Leave a Comment