আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভূত সাজিয়ে ভয় দেখাত তিন বন্ধু! হঠাৎ সেই ভূতই সত্যি হয়ে সামনে রহস্য, হাসি আর আতঙ্কে ‘ভূতু আয়া ভাগো!!’-এর ট্রেলার, মুক্তির দিন কোচবিহার নিউ সিনেমা হলেও দেখা যাবে

Published on: September 17, 2026
---Advertisement---

কলকাতা, ১৭ সেপ্টেম্বর: গতকাল মুক্তি পেল বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘ভূতু আয়া ভাগো’-এর অফিসিয়াল ট্রেলার। ট্রেলারে রহস্য, ভৌতিক আবহ এবং কমেডির মিশেলে নজর কেড়েছে ছবির উপস্থাপনা। ছবিতে দেখা যাচ্ছে ছবির মুখ্য চরিত্রদের, সঙ্গে রয়েছে জমজমাট ভৌতিক পরিবেশ। ডঃ মনোরঞ্জন জেনা এবং সৌভিক দে পরিচালিত এই ছবির ট্রেলার ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ২৫ সেপ্টেম্বর। মুক্তির দিন কোচবিহার নিউ সিনেমা হলেও দেখা যাবে ‘ভূতু আয়া ভাগো!!

ভূত নেই-এ কথা ভেবে তিন বন্ধু দিব্যি ভূত সাজিয়ে মানুষকে ভয় দেখাচ্ছিল। ভয় দেখানোটা ছিল নিছক মজা, তার সঙ্গে ছিল নিজেদের স্বার্থসিদ্ধির হিসাবও। কিন্তু খেলাটা যে এক দিন সত্যিই ভয়ঙ্কর হয়ে উঠবে, তা কি আর তাঁরা জানতেন! নকল ভূতের আড়ালে লুকিয়ে থাকা আসল আতঙ্কই এ বার হাজির বড় পর্দায়। রহস্য, হরর, হাস্যরস আর টানটান সাসপেন্সের মিশেলে তৈরি বাংলা ছবি ‘ভূতু আয়া ভাগো!!’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ্যে এল গত মঙ্গলবার।

কলকাতার রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় ছবির ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবির গল্প ও চরিত্র নিয়ে শুরু হয়েছে কৌতূহল।

ডঃ মনোরঞ্জন জেনা এবং সৌভিক দে পরিচালিত এই ছবির প্রযোজনায় রয়েছে এমআরজে ফিল্মস এবং চিনম্যান শোজ প্রোডাকশন। ট্রেলারের শুরুতেই চোখে পড়ে গা ছমছমে পরিবেশ। অন্ধকার, রহস্য, অস্বাভাবিক কিছু ঘটনার আভাস তার মধ্যেই আবার জায়গা করে নিয়েছে হাসির মুহূর্ত। ফলে ভয় দেখানোর পাশাপাশি দর্শককে বিনোদন দেওয়ার চেষ্টাও স্পষ্ট।

গল্পের কেন্দ্রে তিন বন্ধু। মানুষকে বোকা বানিয়ে ভূতের ভয় দেখানোর জন্য নিজেরাই সাজায় নানা ‘ভূতের’ ঘটনা। কিন্তু নকল ভূতের সেই খেলায় আচমকাই ঢুকে পড়ে আসল অতিপ্রাকৃত শক্তি। তার পর? যে ভয়কে এত দিন অন্যদের দেখিয়ে এসেছে তিন বন্ধু, সেই ভয়ই যখন তাঁদের তাড়া করতে শুরু করে, তখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই ছবির অন্যতম আকর্ষণ।

ট্রেলারে মিলেছে সেই বিপদের বেশ কিছু ইঙ্গিত। কখনও রহস্য, কখনও আতঙ্ক, আবার কখনও পরিস্থিতির মধ্যেই তৈরি হচ্ছে হাসির রসদ। ভয় আর মজার এই অদ্ভুত সহাবস্থানই ছবিটিকে নিছক ভূতের গল্পের বাইরে নিয়ে যেতে চেয়েছে। নির্মাতাদের দাবি, অতিপ্রাকৃত ঘটনার আবহের পাশাপাশি সমকালীন কিছু সামাজিক বিষয়ও গল্পে তুলে ধরা হয়েছে।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, আরিয়ান ভৌমিক, দেবরাজ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র এবং মৌমিতা পণ্ডিত। ট্রেলারে তাঁদের চরিত্রের কিছু ঝলক দেখা গেলেও গল্পের বেশ কিছু জায়গা এখনও রাখা হয়েছে রহস্যের আড়ালে।

এর আগে কৌশিকী অমাবস্যার বিশেষ অনুষ্ঠানে প্রকাশ পেয়েছিল ছবির গান জয় মা কালী’। গানটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে বলে নির্মাতাদের দাবি। এ বার ট্রেলার প্রকাশের মাধ্যমে ছবির প্রচার আরও গতি পেল।

ট্রেলার লঞ্চের শেষে অতিথিদের জন্য ছিল নৈশভোজের আয়োজনও। তবে আপাতত সবচেয়ে বড় প্রশ্ন একটাই যে তিন বন্ধু ভূত সাজিয়ে মানুষকে ভয় দেখাত, শেষ পর্যন্ত সেই ভূতের হাত থেকেই কি তাঁদের পালাতে হবে? উত্তর মিলবে ‘ভূতু আয়া ভাগো!’ মুক্তি পেলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment