আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ক্যামাক স্ট্রিটের তৃণমূল অফিস খালি করার নোটিস খারিজ হাই কোর্টে, ফের পরিদর্শনের নির্দেশ

Published on: September 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ সেপ্টেম্বরঃ ক্যামাক স্ট্রিটের তৃণমূলের কার্যালয় নিয়ে আপাতত স্বস্তি কালীঘাট শিবিরে। অফিস খালি করার নির্দেশ দিয়ে দমকল বিভাগের দেওয়া নোটিস খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। তবে বিতর্কের এখানেই ইতি নয়। ফের ওই অফিস পরিদর্শন করতে হবে দমকলকে। অগ্নিসুরক্ষায় কোনও ত্রুটি ধরা পড়লে নিয়ম মেনে নতুন করে নোটিসও দেওয়া যেতে পারে।

বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের নির্দেশ, গত ৩ সেপ্টেম্বর তৃণমূল যে জবাব দিয়েছিল, তা নতুন করে খতিয়ে দেখতে হবে দমকল বিভাগকে। তার পর নির্দিষ্ট দিন-তারিখ জানিয়ে ফের ৯, ক্যামাক স্ট্রিটের ওই কার্যালয় পরিদর্শনে যেতে হবে দমকল আধিকারিকদের। অফিসে অগ্নিনির্বাপণ ব্যবস্থার কোথায় কী ঘাটতি রয়েছে এবং তা মেটাতে কী কী পদক্ষেপ প্রয়োজন, নোটিসে স্পষ্ট করে জানাতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, দমকলের দেওয়া নির্দেশিকা মেনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করতে হবে তৃণমূলের কালীঘাট শিবিরকে। সেই নির্দেশিকা কার্যকর না হলে পরবর্তী সময়ে আইন মেনে ফের ব্যবস্থা নিতে পারবে দমকল।

ঘটনার সূত্রপাত অগস্টের শেষ দিকে। ক্যামাক স্ট্রিটের সাত ও আট তলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় রয়েছে। বিলবোর্ড খোলা নিয়ে পুলিশ ও পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসার অভিযোগের পর ওই অফিসে দমকলের পরিদর্শন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়। পরিদর্শনের পর দমকলের তরফে অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কথা জানিয়ে অফিস খালি করার নোটিস দেওয়া হয়েছিল বলে তৃণমূলের দাবি। সেই নোটিসকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টে যায় তৃণমূল।

এর আগে ১১ সেপ্টেম্বরের শুনানিতে বিচারপতি রাও দমকলের ওই নির্দেশ কার্যকর করার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। তৃণমূলের আইনজীবী কিশোর দত্তের বক্তব্য ছিল, সংশ্লিষ্ট তলা দু’টি লিজ নেওয়া হলেও ২৬ অগস্ট লিজ বাতিল করা হয়েছে এবং তা নিয়ে নিম্ন আদালতে মামলা চলছে। অগ্নিনিরাপত্তার দায় মূলত বাড়ির মালিকপক্ষের এমন যুক্তিও আদালতে দেওয়া হয়।

এ বার সেই নোটিসই খারিজ করল হাই কোর্ট। তবে একই সঙ্গে স্পষ্ট করে দিল, অগ্নিসুরক্ষার প্রশ্নে দমকলের পরবর্তী পরিদর্শন এবং প্রয়োজনীয় পদক্ষেপের পথ খোলা থাকছে। ফলে ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে আইনি টানাপড়েন আপাতত নতুন এক পর্বে প্রবেশ করল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment